১০ ফেব্রুয়ারি ২০১৩ - ২০:৩০

‘ইসরাইল বয়কট’ দিবসে ইউরোপের ৪০টি শহরের জনগণ জায়নবাদি ইসরাইলি পন্য বয়কট করার দাবী জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসরাইলি পন্য বয়কটের উদ্দেশ্যে ইউরোপের ৪০টি শহরের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এ বিক্ষোভে অংশগ্রহণকারী ইউরোপের জনগণ ইসরাইলি পন্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানান। বিক্ষোভকারীরা বিশেষভাবে ইউরোপের বিভিন্ন মার্কেটে খোরমা, ফল-মুলসহ বিভিন্ন খাদ্যপন্য সরবরাহকারী কোম্পানী ‘মাহাদরিন’ কোম্পানী হতে আমদানি করার উপর নিষেধাজ্ঞা আরোপের জোর দাবী জানায়। জায়নবাদি ইসরাইল কর্তৃক ফিলিস্তিনী ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের কাজে তত্পর রয়েছে কোম্পানিটি এবং ফিলিস্তিনের ভূমি দখলের অভিযোগেও অভিযুক্ত।

ফ্রান্সের বিক্ষোভকারীরা এদেশের ‘মুন্ট পারলিয়াহ’ শহরে অবস্থিত ইউরোপে রপ্তানি হওয়া ইসরাইলি কৃষিপন্য বিষয়ক কার্যালয়কে ১ ঘন্টা যাবত ঘিরে রাখে এবং ইসরাইল হতে পন্য আমদানি কারক কর্মকর্তাকে আটকে রাখে। সুইজারল্যান্ডে অবস্থিত ‘মাহাদরিন’ কোম্পানী’র প্রধান কার্যালয়ের সম্মুখে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ কোম্পানিটি বার্লিনের আয়োজিত বিভিন্ন খাদ্য-পন্যের মেলায় অংশগ্রহণ করে থাকে।

ইউনিয়ন অব এগ্রিকালচারাল ওয়ার্ক কমিটিজ এর জনসংযোগ বিভাগের প্রধান ড. ত্বাহা রেফায়ী এ সম্পর্কে বলেছেন : মাহাদরিন, হাদাকালিমসহ ইসরাইলের কৃষি পন্য সরবরাহকারী কোম্পানিগুলো গাজা অবরোধের ফয়দা লুটছে। তারা ফিলিস্তিন জনগণকে জোরপূর্বক তাদেরকে তাদের ভূমি হতে বিতাড়িত করে অবৈধ বসতি স্থাপন করে, অতঃপর ঐ সকল অঞ্চলের জমিগুলোতে ফলা কৃষিপন্য ইউরোপের বিভিন্ন বাজারের সরবারাহ করে।

ড. রেফায়ী বলেন : ইউরোপীয়রা ইসরাইলি কোম্পানিগুলোর সাথে লেনদেন করার মাধ্যমে ফিলিস্তিনী কৃষকদের ধ্বংস করার পথে সহযোগিতা করে।#